স্মার্ট নাগরিক গড়ার হাতিয়ার স্মার্ট শিক্ষা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা আমাদের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার তার কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক গড়ার হাতিয়ার স্মার্ট শিক্ষা। স্মার্ট শিক্ষায় যেতে হলে শিক্ষায় যে রূপান্তর ঘটাবার প্রয়োজন আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি।’
রোববার (১২ ফেব্রুয়ারি) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে না জেনে না বুঝে অনেকে মিথ্যা প্রচারের অংশীদার হয়ে যাই। যখনই যা দেখবেন, তার সত্যতা যাচাই করুন। সত্য হলে প্রচারে কোনো বাঁধা নেই। কিন্তু যদি তা সত্য না হয়, আমরা যেন মিথ্যা প্রচারের অংশীদার কখনই না হই। এটিই আপনাদের কাছে বিনীত নিবেদন।’
তিনি বলেন, ‘শিক্ষায় রূপান্তরের পথে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। সেই প্রতিবন্ধকতা দূর করতে সকলের সহযোগিতা প্রয়োজন।’
অষ্টম সমাবর্তনকে ঘিরে গত কয়েকদিন ধরেই উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশের কৃষিবিদ তৈরির আতুরঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর। সর্বশেষ ২০১৬ সালে বাকৃবির সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুশাসনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বাকৃবির অষ্টম সমাবর্তনে সভাপতিত্ব ও ডিগ্রি প্রদান করেন।
এর আগে সকালে কৃষিমন্ত্রী আচার্যের অনুশাসনে সমাবর্তন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সমাবর্তনের উদ্বোধন করেন। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

