ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৬:১৫:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

স্যানিটারি ন্যাপকিন-ডায়াপারের ভ্যাট-শুল্ক প্রত্যাহার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

অবশেষে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার প্রজ্ঞাপনের মাধ্যমে এটি প্রত্যাহার করা হয়।
 
স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার উৎপাদনের কাঁচামালের ওপর চলতি বাজেটে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এতে সব মিলিয়ে এই পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ হয় প্রায় ৬০ শতাংশ। এ নিয়ে স্যোশাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি শুরু হলে এনবিআর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে।

এনবিআরের প্রথম সচিব তারেক রিকবদার বলেন, স্যানিটারি ন্যাপকিন ও ডয়াপারের কাঁচামালের ওপর থেকে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের ফলে এ দুটি জিনিসের বাজারমূল্য কমবে। দেশে উৎপাদন বাড়বে। আবার নতুন কারখানাও স্থাপন হবে। 

তিনি আরও বলেন, ব্যবসায়িরা যদি এ দুটি পণ্যের দাম না কমান, তাহলে সরকার আইন অনুসারে ব্যবস্থা নেবে।