সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। তাদের বকেয়া বেতন ও অবৈধভাবে ছাঁটাই বন্ধ না হলে বিক্ষোভ অব্যহত থাকবে বলে জানান। সাতরাস্তা মোড়ে অবস্থান করায় এর আশেপাশের সব রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে, অফিসগামী ও স্কুলগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
অনেকে দীর্ঘ সময় আটকে থেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।
অভিযোগ উঠেছে, কোনো কারণ ছাড়াই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। সেইসঙ্গে বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। সেই দাবিতে গতকাল থেকেই তারা রাজপথে অবস্থান নিয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে তারা।
এদিকে শ্রমিকরা গার্মেন্টস মালিকের সন্ধান চাইছেন। মালিককে পাওয়া যাচ্ছে না। তার নির্দেশেই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে বলে দাবি করছেন আন্দোলনরত শ্রমিকরা।
আন্দোলনরত এক নারী শ্রমিক বলেন, ‘আমরা মালিককে চাই। আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আমাদের মারধর করা হয়। কাজের বাইরে আমাদের দুই ঘণ্টা করে অতিরিক্ত খাটানো হয়।’
তার এই বক্তব্যকে সমর্থন করে আরেক নারী শ্রমিক জানান, ‘কাজ না পারলে মেয়েদের মারধর করা হয়। বকেয়া বেতন পরিশোধ ছাড়াই আমাদের ছাঁটাই করা হয়েছে’।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সে সময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যায়। সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









