ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

সড়ক দুর্ঘটনায় সাউথ আফ্রিকার নারী ক্রিকেটার নিহত

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সড়ক দুর্ঘটনায় শিশু সন্তানসহ সাউথ আফ্রিকার নারী ক্রিকেটার এলরিসা থিউনিসেন মারা গেছেন। গত শুক্রবার নর্থ ওয়েস্টের স্টিলফন্টেইনে মটরগাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। ২০১৩ সালে দেশের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

ঐ বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ইমার্জিং একাদশের হয়ে একটি একদিনের ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার। সেটাই ছিল জাতীয় দলের হয়ে খেলা তার শেষ ম্যাচ।

অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক জানিয়ে আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরে বলেন, ‘আমাদের সবার জন্য এটি শোকের একটি সংবাদ। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে সে অনেক অবদান রেখেছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার পরিবারকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

ডানহাতি এই অলরাউন্ডারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আইসিসিও শোক জানিয়েছে।

-জেডসি