সড়কে রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশা চালকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট।
সোমবার সকাল ৯টা থেকে রিকশা চালকেরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তারা নিজেদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের দাবি, যে তিন সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে সেখানে রিকশা চলাচলের সুযোগ দিতে হবে। না হলে আরও বড় আন্দোলনে যাওয়ার আলটিমেটামও দিয়েছে রিকশা চালকরা।
মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তাজুড়ে অবস্থান নিয়েছে রিকশাচালকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। পুলিশ তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।
গত ৩ জুলাই রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল রবিবার থেকে এই ঘোষণা কার্যকর হয়।
যে তিন সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে সেগুলো হলো গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর; সায়েন্সল্যাব থেকে শাহবাগ এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে।
যানজট নিরসনের লক্ষ্যে আগে রাজধানীর বেশ কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয় সিটি করপোরেশন। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি সড়ক। ভবিষ্যতে রিকশা চলাচল বন্ধের তালিকায় আরও সড়ক যুক্ত হতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





