ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:৩২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

হংকংয়ের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের নিন্দা করল চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হংকংয়ের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ও ব্রিটেনের হস্তক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং বলেছে, সম্প্রতি হংকংয়ের ব্যাপারে যে জাতীয় নিরাপত্তা আইন করা হয়েছে তা বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া হবে।

গতকাল শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হংকংয়ের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের দেশগুলোর হস্তক্ষেপ চীনের মনোভাবকেই কেবল দৃঢ় করবে এবং জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়ন করা হবে।

এর একদিন আগে ব্রিটেনের ষান্মাসিক রিপোর্টে চীনের ওই আইন সম্পর্কে সমালোচনা করা হয়েছে। ব্রিটেন বলেছে, হংকংয়ের ব্যাপারে এ ধরনের আইন করার কোনো অধিকার চীনের নেই, এ নিয়ে তাদের দায়িত্বশীলতাও নেই। ব্রিটেনের এই বক্তব্যের বিরোধিতা করে হুয়া চুনইং বলেছেন, হংকংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার একমাত্র এখতিয়ার চীনের। হংকংয়ের সার্বভৌমত্ব ও স্বায়ত্ত্বশাসন, সেখানকার উন্নতি-উন্নয়ন সবই দেখার দায়িত্ব বেইজিংয়ের।

চুনইং সুস্পষ্ট করে বলেন, হংকং চীনের হংকং। ব্রিটেনকে বাস্তবতা বুঝতে হবে এবং চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

একইভাবে হংকং ইস্যুতে মার্কিন কংগ্রেসে যে প্রস্তাব পাস করা হয়েছে তার সমালোচনা করে হুয়া চুনইং বলেছেন, যদি ওয়াশিংটনে এমন কোন কাজ করে যার কারণে চীনের স্বার্থ ক্ষুণ্ন হয় তাহলে তাদেরকে নিশ্চিত থাকতে হবে যে, সেটি যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হবে।

-জেডসি