ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ০:৩৩:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

হংকংয়ে হোটেলের জানালা ভেঙ্গে পড়ে নারী পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

হংকংয়ের একটি হোটেলে সোমবার এক নারী কর্মী জানালা পরিস্কার করার সময় সেটি ভেঙ্গে নিচে মানুষের ভিড়ের মধ্যে পড়ে যায়। এতে জানালার কাচের আঘাতে এক নারী পর্যটক মারা যান।

এই ঘটনায় ওই কর্মীকে গ্রেফতার করা হলে মঙ্গলবার তাকে জামিনে মুক্তি দেয়া হয়। খবর এএফপি’র।

তদন্ত কর্মকর্তারা এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখছেন।

পুলিশ জানায়, ২৪ বছর বয়সী ওই নারী পর্যটক চীনের মূল ভূখন্ডের বাসিন্দা ছিলেন। মিরা হোটেল থেকে ১৭ তলার ওই জানালাটি ভেঙ্গে ব্যস্ততম বাজার এলাকা সিম সা সুইয়ের রাস্তায় পড়ে। ওই চীনা যুবতীকে দ্রুত হাসাপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি।

ওই তরুণীর এক বন্ধুও জানালার আঘাতে সামান্য আহত হয়েছে। ঘটনার পর পুলিশ ওই হোটেলের ক্লিনারকে গ্রেফতার করে।

সোমবার স্থানীয় পুলিশ কর্মকর্তা চ্যান কা-ইং সাংবাদিকদের বলেন, হোটেলের ওই জানালাটি শুধুমাত্র বিশেষ চাবি দিয়েই খোলা যায়। স্টাফরা ছাড়া কেউ জানালাটি খুলে না।