ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৪৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

হজ হেল্প লাইন চালু করছে সরকার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজযাত্রীদের সুবিধার্থে ‘হজ হেল্প লাইন’ চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১২ মার্চ থেকে ১৬১৩৬ নম্বরে কল করে হজ গমনেচ্ছুরা বিভিন্ন তথ্য ও সেবা নিতে পারবেন। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, আমরা হেল্প লাইনের মাধ্যমে হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য দেব। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয়, নাম ভুল করলে কীভাবে সংশোধন করতে হয়। এ ছাড়া হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়—এসব বিষয়ে পরামর্শের জন্য হেল্প লাইনে ফোন করতে পারবে।

আগামী ৭ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন চলবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যেতে পারবেন।