ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২১:৫৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

হজে যেতে নিবন্ধনের সময় শেষ, পূরণ হয়নি কোটা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। গতকাল রোববার রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়। তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।

নিবন্ধনের সময় বাড়বে কি না, তা আজ সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।