হতদরিদ্রদের পাশে ‘একটি বাড়ি একটি খামার’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৭ পিএম, ৭ মে ২০১৮ সোমবার
একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৭০ হাজার ১৪৭টি গ্রাম উন্নয়ন সমিতি থেকে দেশব্যাপী প্রায় ৩৩ লাখ ৭১ হাজার ৪৮৭ হতদরিদ্র পরিবার সরাসরি উপকৃত হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহীত একটি অনন্য প্রকল্প হিসেবে সরকার এই ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে, যা দেশে দারিদ্র্য নিরসনে তাৎপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ প্রকল্পে ১ কোটি ৬৯ লাখেরও বেশি দরিদ্র ও হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। এতে তাদের প্রত্যেকের পারিবারিক আয় ১০ হাজার ৯২১ টাকা বেড়ে গেছে। প্রকল্পের আওতায় ৭০ হাজার ১৪৭টি গ্রাম উন্নয়ন সমিতি গঠিত হয়েছে। ফান্ড মোবালাইজেশন ও ফার্মিংয়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করতে মুখ্য ভূমিকা পালন করছে।
এ প্রকল্পের সুবিধাভোগীরা ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ২২১ কোটি ৫৮ লাখ টাকা জমা করেছে এবং সরকার এতে ১ হাজার ২৫ কোটি ৫৬ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে সরকার তাদের পুঁজি গঠন, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, উঠান বৈঠকের আয়োজন, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং পণ্যের বাজারজাতকরণ সুবিধা নিশ্চিতের মাধ্যমে প্রয়োজনভিত্তিক ছোট ছোট পারিবারিক খামার উন্নয়নে সহায়তা করছে।
প্রকল্পটি দারিদ্র্য বিমোচনের পাশাপাশি পল্লীর হতদরিদ্র মানুষের ক্ষমতায়নে প্রত্যক্ষ সহায়তা করছে।
সূত্র : বাসস
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


