ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৩২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

হতাশ করলো বাংলার মেয়েরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২৪ এএম, ৬ মে ২০১৮ রবিবার

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে আজ শুক্রবার প্রথম ম্যাচেই চরম হতাশ করলো বাংলার আশা জাগানো মেয়েরা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে প্রোটিয়ারা বিপক্ষে ১০৬ রানের পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রোটিয়া বোলিংয়ের তান্ডবে ফারহানা-রুমানারা অলআউট হয় মাত্র ১৬৪ রানে। ২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা।

স্কোর বোর্ডে ৫ রানে উঠতেই আউট হন মুর্শিদা খাতুন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান তুলে পথ দেখাচ্ছিলেন সানজিদা ইসলাম ও ফারহানা হক। কিন্তু ৩৫ রান করে সানজিদা ফেরার পরই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে যাওয়া আসার পর্ব শুরু হয়। তিন অঙ্কের আগেই সাত উইকেট খোয়ায় বাংলাদেশ। একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ফারাহানা হক। সঙ্গীর অভাবে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ ব্যাটসম্যান পান্না ঘোষ ২৩ রান করায় দেড়শ রানের গন্ডি পেরোয় সফরকারীরা।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে দারুণ শুরু করে সাউথ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৬৭ রান তুলেন দুই ওপেনার। বাংলাদেশের বোলারদের পাত্তাও দেননি সাউথ আফ্রিকার নারীরা। ওপেনার লি’র ৫৪, ভেন নাইক্রিকের ৪৪ ও কোল ট্রিয়নের ৬৫ রানে ভর করে ২৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সাউথ আফ্রিকা। যার পিছনে ছুটতে ছুটতে ১৬৪ রানে গিয়ে থামে বাংলার নারী ক্রিকেটাররা।