হত্যা মামলায় সৎ মায়ের মৃত্যুদন্ড কমিয়ে যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি।
গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট বিভাগ।
আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।
২০১৫ সালের ১৩ জুন শাকিলা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় শাকিলাকে আসামি করে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ শাকিলাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে আইও। বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই এই সৎ মাকে মৃত্যুদন্ডাদেশ দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।
পরে আইন অনুযায়ী মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামি আপিল দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে