ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:০০:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে ১৩ জনের প্রাণহানি

হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে ১৩ জনের প্রাণহানি

হন্ডুরাসে মঙ্গবার থেকে বুধবার সকাল পর্যন্ত বড়দিন উদযাপনকালে কমপক্ষে ১৩ ব্যক্তির প্রাণহানি হয়েছে। এদের বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এতথ্য জানায়। খবর সিনহুয়ার।

দেশটির সড়ক ও পরিবহন ব্যবস্থার জাতীয় পরিদপ্তরের উপ-পরিদর্শক জোসে কার্লোস লাগোস সাংবাদিকদের বলেন, যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ৮ জনের প্রাণহানির কারণ সড়ক দুর্ঘটনা।

বেশিরভাগ দুর্ঘটনা ঘটে কোমায়াগুয়া, বে দ্বীপপুঞ্জ ও শান্তা বারবারা এলাকায়। কর্তৃপক্ষ আরো জানায়, ২৪ ডিসেম্বর রাতে ৮ ব্যক্তি আতশবাজি সংক্রান্ত জখমের শিকার হয়।

পুলিশ রিপোর্ট থেকে জানা গেছে, একই সময়ে, বিভিন্ন অপরাধের জন্য ২৭৫ ব্যক্তিকে এবং ৪০টি যানবাহন আটক করা হয়েছে।