ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

আগামী ১১ জানুয়ারি হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৭৯২ জন শিশুকে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মাঝে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫৬৭ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ২২৫ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল।

দেশজুড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ কেএম মোস্তাফিজুর রহমান।

তিনি আরো জানান, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার ১ হাজার ৮৮৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাসুল খাওয়ানো হবে। মাঠ পর্যায়ে কাজ করবেন ৩৩০ জন স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী, ৫২০ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও ২১৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এছাড়াও থাকবেন ৩ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক।

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, এবারের নীল রঙের ক্যাপসুলগুলো আমদানী হয়েছে কানাডা থেকে এবং লাল রঙের ক্যপসুল তৈরী হয়েছে বাংলাদেশে। নির্দিষ্ট বয়সের শিশু ছাড়া অন্যদেরকে এ ক্যাপসুল খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সহকারী সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শামীম আহছান, রুহুল হাসান শরীফ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ শিকদার, নিখিল রঞ্জন শর্মাসহ সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে নড়াইল জেলার ৩ উপজেলায় ৯১ হাজার ৬৩৩ জন শিশুকে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়।

ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে সারা দেশের ন্যায় নড়াইলেও আগামী ১১ জানুয়ারি শনিবার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড।নড়াইলের সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূুর করে শিশু মৃত্যুর হার কমায়।শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেয়া হয়।এছাড়া শিশুর বয়স ৬মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙ্গের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে। এ জেলায় ০৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৮৪জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮০ হাজার ৫শ’৪৯ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।মোট ৯শ’ ৮২টি কেন্দ্রে দু’প্রকারের এ শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে।এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১হাজার ৯শ’৪৬জন স্বেচ্ছাসেবক, ৪শ’৩০জন কর্মী এবং ১শ’৪৬জন সুপারভাইজার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলার ৩উপজেলার ৩৯টি ইউনিয়নের এবং দুটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা ঘোষ,ডা: শফিক তমাল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হারাধন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।