ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

হবিগঞ্জের চুনারুঘাটে মাটি চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

হবিগঞ্জের চুনারুঘাটে মাটি চাপায় নারীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে মাটি চাপায় নারীর মৃত্যু

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ঘরের কাজ করার সময় মাটি চাপায় এক নারী মারা গেছেন। মৃত বেগমুন্নেছা (৫০) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল (খাশপাড়া) গ্রামের মামদ আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।

এলাকাবাসী জানান, ওই দিন বিকেলে তিনি লোহার শাবল দিয়ে পুরোনো মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন। মাটির দেয়ালে আঘাত করার সময় হঠাৎ পুরো দেয়ালটি তার উপর পড়ে যায়। সাথে সাথে বাড়ির লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বেগমুন্নেছা মারা যান। শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বেগমুন্নেছাকে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং মৃত ব্যক্তির পরিবারকে আজ শনিবার আর্থিক সহায়তার আশ্বাস দেন।