হরতাল ঘিরে উত্তাপ, পিকেটিং করবে বাম জোট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) সারা দেশে অর্ধদিবস (ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালে কোনো ধরনের উসকানি দেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।
রোববার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, হরতালে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।
তিনি বলেন, ২৮ মার্চ ভোর ৬টা থেকে বাম জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতারা পুরানা পল্টনসহ ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন এবং পিকেটিংয়ে যোগ দেবেন।
হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, হরতাল সফল করতে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিক, কর্মচারী, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ সব স্তরের ও শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
দলমত নির্বিশেষে হরতালের সমর্থনে মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে উল্লেখ করে সাইফুল হক বলেন, তেল, চাল, ডাল ও পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধে এ হরতাল ডাকা হয়েছে। সুতরাং সব শেণিপেশার মানুষ এ হরতালকে সমর্থন দেবেন।
ইতোমধ্যে হরতালের পক্ষে কয়েক লাখ প্রচারপত্র বিলি করা হয়েছে, পোস্টারও লাগানো হয়েছে। ঢাকাসহ সারা দেশে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গণদাবির এ হরতালের পক্ষে দেশের মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




