ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৪৯:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

হলমার্ক চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ডের রায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৩ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের সম্পদের হিসাব দাখিল না করার মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে ঢাকার একটি আদালত। আজ বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ রাায় ঘোষণা করেন।

কারাগারে থাকা জেসমিন ইসলামকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে অর্থদণ্ডের ২০ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে আদায় করার নির্দেশ দেয়া হয়েছে।

মামলাটিতে আদালত ৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলা পরিচালনা করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সফিকুল ইসলাম।

মামলাটিতে ২০১৪ সালের ২২ অক্টোবর দুদকের উপ-পরিচালক মনজুর মোরশেদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি আদালত চার্জগঠন করে আসামির বিচার শুরু করেন। দণ্ডিত জেসমিন ইসলাম হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী। তারা উভয়ই হলমার্কের ঋণ কেলেঙ্কারির মামলায়ও আসামি।