হলে সিটের দাবিতে আন্দোলনে জাবি ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আবাসিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেড়বছর পার করলেও সিট না পেয়ে আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।
মঙ্গলবার সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে হলটির ৪৭ ব্যাচের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে ৪৭ ব্যাচের প্রায় ৭০ জন ছাত্রী অংশ নিয়েছেন।
মানববন্ধনে আইন ও বিচার বিভাগ ৪৭ ব্যাচের শিক্ষার্থী আফসিন সুলতানা এ্যামি বলেন, ‘আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে যে, ঈদের পর সিট দেওয়া হবে, ছুটির পরে কয়েকজন করে সিট দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের একজনও সিট পায়নি। আমরা প্রভোস্ট ও ভিসি বরাবর আবেদন দিয়েছিলাম কিন্তু কোন জবাব পাইনি। যে কারণে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আর যতক্ষণ পর্যন্ত প্রভোস্ট এসে লিখিত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না।’
নৃবিজ্ঞান বিভাগ ৪৭ ব্যাচের খাদিজাতুল কোবরা সেপু বলেন, ‘আমরা আমাদের হলে একটি সিট চাই। আমরা প্রায় ১৭ মাস ধরে হলের গণরুমে আছি। যেখানে আমাদের অন্যান্য হলের বন্ধু-বান্ধব প্রায় সকলেই সিট পেয়ে গেছে। একটি ছোট গণরুমে ১১৪ জন একসাথে থাকা আর সম্ভব হচ্ছে না।’
আইন ও বিচার বিভাগ ৪৭ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল নাইম আনিকা বলেন, ‘হলে সিট সংকটের জন্য পুরোপুরি প্রশাসন দায়ী। কারণ, তারা দেখেনি আদৌ এই হলে সিট খালি আছে কি-না। তারা না দেখেই কেন হলে এলট দিলো? শেখ হাসিনা হলে ৪৮ ব্যাচের শিক্ষার্থীরা রুম পাওয়া শুরু করেছে। বেগম খালেদা জিয়া হলে উঠার ৬ মাসের মধ্যে ৪৮ রুম পেয়ে গেছে। তাহলে কেন আমাদের এই দিন দেখতে হচ্ছে। আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি।’
এদিকে মানববন্ধনে শিক্ষার্থীরা হল প্রভোস্টের সাথে কথা বলতে চাইলে প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান দেড়ঘন্টা পরে এসে সকলকে নিয়ে হলের মধ্যে আলোচনা করতে চাইলে বঙ্গমাতা শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে। এবং হলে সিট বরাদ্দের ব্যাপারে লিখিত আশ্বাসের জোর দাবি জানায়।
এসময় ছাত্রীরা তার কাছে ৬২৮ সিটের বিপরীতে ৯৯০ জনের এলোট কেন জানতে চাইলে তিনি বলেন,“ হল এলটের সময় আমি দায়িত্বে ছিলাম না, তবে এটা আবাসন সমস্যার কারনেই দেওয়া হয়েছে। তোমাদের সিটের ব্যাপারে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিব।”
পরবর্তীতে ছাত্রীদের অব্যাহত দাবির মুখে হল প্রভোস্ট এক মাসের মধ্যে আবাসন সমস্যার সমাধান করবেন বলে লিখিত দিতে বাধ্য হন।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







