ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৩৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

হাজিদের নিরাপত্তায় প্রথমবারের মতো নারী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সম্মিলন পবিত্র হজ পালিত হবে আজ বৃহস্পতিবার। গতকাল থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিকতা।তবে সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজে নিরাপত্তার কাজে এবারই প্রথম নারী পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির সরকার গত বছরই ঘোষণা করেছে, পুরুষের পাশাপাশি নারীরাও নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবে। খবর আরব নিউজের।

ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে কাজ করার অনুমতিও দেয়া হয় সৌদি নারীদের। তবে এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। করোনার কারণে এ বছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।

আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বুধবার পবিত্র মসজিদ মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হজ ও ওমরাহ বিষয়ক অধিদপ্তরের মহাসচিব সারি আসিরি বলেন, হাজীদের প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা আছেন- যিনি তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। প্রতিটি গ্রুপের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আলাদা করে চিকিৎসক নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, অনুমোদন ছাড়া হজে অংশ নিতে গিয়ে বুধবার ২৪৪ জন গ্রেপ্তার হয়েছেন মক্কায়। গ্রেপ্তারের পাশাপাশি এভাবে যারা হজ করতে আসবে, তাদের ১০ হাজার রিয়াল জরিমানাও গুনতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

-জেডসি