হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: ফরিদা
ঝালকাঠি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ ছিলেন। তিনি ক্ষমতার জন্য রাজনীতি শুরু করেননি। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তিনি সংসদে যেতে চেয়েছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসন শিশু পার্ক প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, এই জেলার সন্তান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন নেতা। ঢাকা-৮ আসনে তিনি নিজেই প্রার্থী হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতা দেখান নি, মানুষের দ্বারেদ্বারে পৌঁছেছিলেন। তার কথা, তার দেশপ্রেমের জন্যই মানুষ তাকে ভালোবাসত। এমন মানুষের সংসদে খুব প্রয়োজন ছিল। আমরা তাকে হারিয়েছি, এটা জাতির জন্য গভীর দুঃখের বিষয়। হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে, এই সরকার সে বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। প্রার্থীদের সংসদে পাঠানোই শেষ কথা নয়। সংসদে গিয়ে যেন পুরোনো ফ্যাসিবাদী ধারা আবার ফিরে না আসে, ক্ষমতা আঁকড়ে থাকার সংস্কৃতি যেন বন্ধ হয়-সেজন্য গণভোটে আপনার সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভোট দিয়ে সেই পথ বন্ধ করে দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মমিন উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আলম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











