হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, দুঃসংবাদ দিলেন জ্যোতিষী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রবিবার
ফাইল ছবি।
২০২৬ সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগত- ললিউডে লেগেছে গুঞ্জনের হাওয়া! শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে যাচ্ছে; যা নিয়ে যেতে পারে তাদের বিয়ে পর্যন্ত। তবে এই আনন্দের খবরেই ঘটনা শেষ নয়! এই বছরে বিয়ে করলে নাকি হতে পারে তাদের বিচ্ছেদ! হ্যাঁ, সম্প্রতি পাকিস্তানের এক জ্যোতিষীই করেছেন এমন দাবি।
২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা।
এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগেভাগেই বলে দিয়েছিলেন। তার মতে, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এ বছরই তা বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে, হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে ২০২৬ সাল ললিউডের এই মেগাস্টারদের জন্য বিয়ের বছর হবে না কি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হবে, তা সময়ই বলে দেবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










