ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৩:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

হাফ ভাড়া দেয়ায় ছাত্রী‌কে ধর্ষ‌ণের হুম‌কি: সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

এর আগে গতকাল শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি ক‌লে‌জে যাওয়ার উদ্ধেশ্যে শ‌নিরআখড়া থে‌কে ঠিকানা প‌রিবহ‌নের বা‌সে উঠে। সেখান থে‌কে ক‌লে‌জের ভাড়া ১০টাকা। ‌কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি ‌নি‌জে‌কে স্টুড‌েন্ট বলে ১০ টাকা ফেরত চাই‌লে হেলপার তার সা‌থে খারাপ ভাষায় কথা ব‌লেন এবং নামা‌র সম‌য়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারী‌রিক নির্যাত‌নের হু‌মক‌ি দেন। যা প্রকাশ‌যোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর ম‌নে রাখ‌তে পা‌রি‌নি।

তিনি আরও জানান, প্র‌তি‌দিন তাদের এমন ভোগা‌ন্তি‌তে পড়তে হয় এবং বাসগু‌লো তাদের তুল‌তে চায় না।