হামরা কিছুই চাহি না, স্বামী হত্যার বিচার চাই
ঠাকুরগাঁও প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১২ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার
অসোমনি। বয়স ষাটের বেশি। মুক্তিযুদ্ধে স্বামীকে হারিয়েছেন। দারিদ্রতার সাথে লড়াই করতে করতে আজ যেন ক্লান্ত। ঘোলা চোখে তাকিয়ে থাকেন খোলা আকাশের দিকে। তার কোনো দাবি নেই। তিনি বলেন, হামরা কিছুই চাহি না। শুধু স্বামী হত্যার বিচার চাই। ৪৭ বছর আগে মুক্তিযুদ্ধ চলাকালে পাকসেনাদের গুলিতে অসোমনির স্বামী-দেবর, ভাইসহ পরিবারের পাঁচ জন নিহত হন।
তার আক্ষেপ স্বাধীন বাংলাদেশে গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলেও তিনি কেন বিচার পাচ্ছেন না। অসোমনির মত টুলটুলী, ঝলমলি ও শুখানীসহ ওই এলাকার তিন শতাধিক নারী স্বামীসহ স্বজন হারিয়েছেন পাক হানাদের গুলিতে।
অসোমনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথ পুর সরকার গ্রামে থাকেন। অন্যের জমিতে ঘর তুলে। তার মত এ গ্রামে নিদারুন কষ্টে আছেন টুলটুলী, ঝলমলি ও শুখানীসহ আরো অনেকে।
একাত্তরের ২৩ এপ্রিল। সদর উপজেলার জাঠিভাঙ্গা এলাকায় এক গণহত্যা সংঘটিত হয়। দেশীয় দালালদের সহযোগিতায় পাক-হানাদাররা দুই হাজারের বেশি নিরিহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এ উপজেলাসহ আশপাশে এলাকার তিন-চারটি গ্রামের মানুষ বর্বরোচিত হত্যাকান্ডের শিকার হয়েছেন হানাদারদের গুলিতে।
৬০ উর্ধ্ব তিপানন রায়। সেই গণহত্যায় গুলিবিদ্ধ হয়ে পঙ্গু জীবন কাটছেন। হাত পায়ের শক্তি নেই তার। হারিয়েছেন বাক শক্তিও। টাকার অভাবে চিকিৎসা বন্ধ। মৃত্যুর সঙ্গে লড়ছেন তিপানন রায়। গণহত্যার আজ ৪৭ বছর। কিন্তু এই অসহায় মানুষগুলোর খোঁজ নেয়নি কেউ।
করুণ দশা শুধু অসোমনি আর তিপানন রায়েরই নয়। গণহত্যার শিকার শহীদ পরিবারের তিন শতাধিক স্বামীহারা নারী বেঁচে আছে খেয়ে না খেয়ে। আর চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে ওপারের ডাকের প্রহর গুনছে যেন তারা। যাদের স্বামী-স্বজনদের প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ, তাদের খবর কেউ নেয় না।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর এই সব নারীদের পুনর্বাসন ও শহীদ পরিবার ঘোষণার দাবি করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক আখতারুজ্জামান ওই পরিবারগুলোর সহযোগিতা ও চিকিৎসা সেবার আশ্বাস দিয়েছেন।
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

