ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৩:৩৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

হাসপাতালে আরো নতুন ডেঙ্গু রোগী ভর্তি ২৫৪ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছর মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতির (২৩ সেপ্টম্বর ) পর্যন্ত  সর্বমোট ১৬ হাজার ৭০৫ জন শনাক্ত।  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে  নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ২৫৪ জন। এর মধ্যে ঢাকাতেই নতুন ১৯৭ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৫৭ জন।
এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালসহ ক্লিনিকে সর্বমোট ১হাজার ৪৯ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২১৩ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৬ হাজার ৭০৫ জনের মধ্যে  হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৫৯৭ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যুর হয়েছে। এছাড়া চলতি বছর মে মাস থেকে ডেঙ্গু রোগী শনাক্তের হার বাড়তে থাকে । মে মাসে শনাক্ত হয় ৪৩ জুনে ২৭২, জুলাইতে ২হাজার ২৮৬ জন আর আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন শনাক্ত হয় এবং সেপ্টেম্বর ২৩ তারিখ পর্যন্ত  শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪৯ জন।