হাসপাতালে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী
মানিকগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বামীকে আটকে রেখে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আনসারের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই হাসপাতালে চিকিৎসাধীন।
আটক আনসার সদস্যরা হলেন– টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আজাহার আলীর ছেলে শাহাদাত হোসেন (৩২) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ (২৬)। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের দায় স্বীকার করেছেন।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। নিজের অটোরকিশায় স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। রাত ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে স্বামী-স্ত্রী মানিকগঞ্জ ২০৫ শয্যা হাসপাতালে যান। ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত ও আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের নিচতলায় নিয়ে যান। রাত ৩টার দিকে দুই আনসার সদস্য এসে ওই দম্পতি আসলেই স্বামী-স্ত্রী কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তারা আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে হাসপাতালে দ্বিতীয় তলায় নিয়ে যান। এ সময় এক আনসার সদস্য নিচ তলায় ভুক্তভোগীর স্বামীর সঙ্গে কথা বলেন। বেশ কিছুক্ষণ পর দ্বিতীয় তলা থেকে একজন নিচে নেমে আসলে অপর আনসার সদস্য জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীর কাছে যান।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘দীর্ঘক্ষণ আমার স্ত্রী না আসায় আমি ওপরে যেতে চাই। কিন্তু আমাকে আটকে রাখেন এক আনসার সদস্য। এর পর দ্বিতীয় তলা থেকে আমার স্ত্রী নিচে নেমে জানায়, দুই আনসার সদস্য তাকে ধর্ষণ করেছে। ভোরে হাসপাতালের আশপাশের লোকদের সহযোগিতায় মানিকগঞ্জ সদর থানায় গিয়ে ঘটনাটি জানাই। পুলিশ হাসপাতালে এসে ওই দুই আনসার সদস্যকে থানায় নিয়ে যায়।’
ভুক্তভোগী নারী বলেন, ‘মাঝরাতে নিরাপত্তার জন্য আমরা হাসপাতালে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু নিরাপত্তার দায়িত্ব থাকা আনসার সদস্যরা ধর্ষণ করবে ভাবতে পারিনি! আমি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন সমকালকে বলেন, ‘ভুক্তভোগীকে হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।’
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান জানান, প্রাথমকিভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত দুই আনসার সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই অভিযুক্তদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।
সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন দুই আনসার সদস্য। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো







