হাসিনা-অ্যা ডটার’স টেল’-এর প্রিমিয়ার শো ১৫ নভেম্বর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র ‘হাসিনা-অ্যা ডটার’স টেল’-এর প্রিমিয়ার শো আগামী ১৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।
আগামী ১৬ নভেম্বর এটি চারটি সিনেমা হলে মুক্তি পাবে। সিনেমা হলগুলো হচ্ছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেমা, রাজধানীর মতিঝিলের মধুমিতা হল এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন।
সেন্টার ফর রির্চাস এন্ড ইনফরমেশন (সিআরই)’র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস্ আজ এখানে এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।
ডকুমেন্টারিটি প্রযোজনা করেছেন, বঙ্গবন্ধুর নাতি ও সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশন (সিআরই)’র ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরিচালনা করেছেন, অ্যাপেক্স বক্স ফিল্মের পিপলু খান।
আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি দল দেবজ্যোতি মিশ্রের সঙ্গীতে সহযোগিতা করেছেন। সিনেমাটোগ্রাফি করেছেন সাদিক আহমেদ এবং সম্পাদনা করেছেন নবনিতা সেন।
সাব্বির বিন শামস্ বলেন, ‘হাসিনা-এ ডটার্স টেল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন ডকুড্রামা নয়। এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি প্রামাণ্যচিত্র।
তিনি বলেন, এটি মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো অধ্যায় কিভাবে এক কন্যার জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল এটি তারই আকর্ষণীয় বিবরণ।
শামস্ আরো বলেন, ডকুমেন্টারিতে একজন কন্যার অতীত স্মৃতি এবং একজন মহান পিতার সাথে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে।আমরা তার নিজের ভাষায় শুধু আজিমপুর গার্লস স্কুলে তার বন্ধুদের সঙ্গে বেড়ে ওঠা ভাবনাহীন সহজসরল কিশোরী থেকে পরিবারের ২০ জন সদস্যের হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে এক দৃঢ়চেতা নেতায় রূপান্তরের চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











