ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৯:৩১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

হাসিনাকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভুটানের রাজা জিগমে খেসার নাগমায়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী লোটে শেরিং একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে ভুটানের রাজা আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান।

জিগমে খেসার আশা করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী পাঁচ বছরের শাসনকালে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

এছাড়া  ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেলা দেড়টায় ফোন করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে তার দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাঁকে, আওয়ামী লীগকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

টেলিফোনে কথা বলার সময় দুই প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।