হিটলারের সঙ্গে মেরকেলের তুলনা রাষ্ট্রদূতের, পরে পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১১ মে ২০২০ সোমবার
হিটলারের সঙ্গে মেরকেলের তুলনা রাষ্ট্রদূতের, পরে পদত্যাগ
জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে দেশটির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের তুলনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার জের ধরে মাল্টার এক রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মাইকেল জাম্মিত তাবোনা নামে ওই রাষ্ট্রদূত মাল্টার রাষ্ট্রদূত হিসেবে ফিনল্যান্ডে নিয়োজিত ছিলেন। সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিনি তার ফেসবুকে পোস্ট দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ থেকে ৭৫ বছর আগে আমরা হিটলারকে থামিয়ে দিয়েছিলাম। কিন্তু আঙ্গেলা মেরকেলকে থামাবে কে? তিনি পুরো ইউরোপ নিয়ন্ত্রণে হিটলারের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।’
মাইকেল জাম্মিত তাবোনা পরে তার দেওয়া সেই পোস্ট ডিলিট করে দেন।
মাল্টার পররাষ্ট্রমন্ত্রী এভারিস্ট বারটোলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত মাইকেল জাম্মিত তাবোনা যে মন্তব্য করেছেন সে জন্য জার্মানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা করে চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় এক দৈনিককে পররাষ্ট্রমন্ত্রী বারটালো বলেন, ‘বিষয়টি নজরে আসার পরপরেই অতিদ্রুত তিনি রাষ্ট্রদূতকে তার ওই মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।’
মাইকেলে জাম্মিত তাবোনা ২০১৪ সাল থেকে মাল্টার রাষ্ট্রদূত হিসেবে ফিনল্যান্ডে নিয়োজিত ছিলেন। কূটনৈতিক ক্যারিয়ারে নয়, রাজনৈতিক বিবেচেনায় নিয়োগ পেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। ইউরোপে বিশেষ করে জার্মানিতে ৮ মে মুক্তি দিবস হিসেবে পরিচিত। পরাজয় নিশ্চিত জেনে আত্মহত্যা করেছিলেন হিটলার।
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











