ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

হিলারির ই-মেইলের কপি এফবিআই’র কাছে হস্তান্তর

আপডেট: ১০:৫০ এএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার

H উইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে পাঠানো ও গ্রহণ করা ই-মেইলের কপি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে হস্তান্তর করেছেন হিলারি ক্লিনটন। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। কিছু গণমাধ্যম বলছে, ব্যক্তিগতভাবে ব্যবহার করা ই-মেইল সার্ভারও হস্তান্তর করতে স্টাফদের নির্দেশ দিয়েছেন হিলারি।  হিলারির নির্বাচনী প্রচার-প্রচারণার মুখপাত্র নিক মেরিল সিবিসি নিউজকে বলেন, তিনি আশা করছেন পর্যালোচনা প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাষ্ট্র ও অন্য সংস্থাগুলো যত দ্রুত সম্ভব সবার জন্য প্রকাশের উপযোগী ই-মেইলগুলো বাছাই করে তা সময়মতো স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করবে। তিনি বলেন, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার ব্যবহৃত ই-মেইল সার্ভারও হস্তান্তর করতে কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। তিনি তার ই-মেইলের বেশ কয়েকটি অনুলিপি ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরবরাহ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করার কারণে সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি। এদিকে তিনি সার্ভার থেকে গোপনীয় তথ্য গ্রহণ কিংবা পাঠিয়েছেন কিনা সম্প্রতি তা খতিয়ে দেখা শুরু করেছে এফবিআই। হিলারির দাবি, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে তিনি কোনো আইন অমান্য করেননি। রাষ্ট্রীয় কোনো গোপন তথ্যও ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে পাঠাননি। হিলারির এসব ই-মেইল পর্যালোচনার পর তা প্রকাশ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ প্রেক্ষাপটে হিলারি তার দায়িত্ব পালনকালে পাঠানো ও গ্রহণ করা ই-মেইলের অনুলিপি এফবিআইয়ের কাছে হস্তান্তর করলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক এই ফার্স্ট লেডি। হিলারির সার্ভার থেকে পাঠানো চারটি ই-মেইলে গোপন তথ্য ছিল বলে গত মাসে সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে দুটি ই-মেইলে উচ্চমাত্রায় গোপনীয় তথ্য ছিল বলা হচ্ছে। এর পরই এফবিআইয়ের কাছে ই-মেইলের অনুলিপি হস্তান্তর করলেন হিলারি। ১২.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়