ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র আশুরা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

শনিবার সকালে হিলি সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আশুরা বা মহরম উপলক্ষ্যে আজ (শনিবার) সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।


হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল শেখ জানান, আশুরা উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।