হিলিতে কেজিতে ৫০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচা মরিচের দাম। কেজি প্রতি ৫০ টাকা কমে বর্তমানে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকালকে বিক্রি হয়েছিল ২০০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, দেশি ও ভারতীয় কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে হিলি সবজি বাজারে গিয়ে জানা যায়, এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৫০ টাকা। বাজারে দেশি ও ভারতীয় কাঁচা মরিচ আমদানি বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে দাম।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, দুই দিন আগেও আমি ২০০ টাকা কেজি কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনলাম ১৫০ টাকায়। তবে কাঁচা মরিচের বাজার আগের মতো হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম। কারণ আগে আমরা ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনতাম। প্রশাসনের কাছে অনুরোধ আগের মতো নিয়মিত বাজার মনিটরিং করা হোক।
কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, বর্তমানে বাজারে কাঁচা মরিচের দাম অনেকটা কমে গেছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দেশের মোকামে দেশি কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। যার কারণে দাম কমে যাচ্ছে। আমরা ১৩০ থেকে ১৪০ টাকা কেজি পাইকারি কিনে ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি করছি। আশা করছি দুয়েক দিনের মধ্যে কাঁচা মরিচের দাম আরও কমে যাবে।
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






