হু’র ভ্যাকসিন পরিকল্পনায় যোগ দিলো ৬০টিরও বেশি ধনী দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাসের ভ্যাকসিন গরিব দেশগুলোর কাছে সহজলভ্য করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) যে কর্মসূচি হাতে নিয়েছে তাতে যোগ দিয়েছে বিশ্বের ৬০টিরও বেশি সম্পদশালী দেশ। তবে সোমবার প্রকাশিত এ তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের নাম নেই।
গ্লোবাল ভ্যাকসিন এলায়েন্স গ্রুপ (গাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্সের (সিইপিআই) সাথে যৌথ উদ্যোগে কোভিড-১৯ এর ভবিষ্যত ভ্যাকসিনের ন্যয়সঙ্গত বন্টনের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি কৌশল প্রণয়ন করেছে।
কিন্তু কোভ্যাক্স নামের এই কৌশল প্রণীত হলেও এটি তহিবল সঙ্কটে ভুগছিল। এ অবস্থায় ডব্লিওএইচও গত সপ্তাহে ধনী দেশগুলোকে এগিয় আসতে উৎসাহিত করে। এ পর্যন্ত ৬৪টি ধনী দেশ এতে যোগ দেয়। আরো ৩৮টি দেশ যোগ দেবে বলে জানা গেছে। তিনটি সংস্থা এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিওএইচও’র অব্যাহতভাবে সমালোচনা করে যাচ্ছেন। তার ঘোষণা মতে, সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে। তালিকায় যুক্তরাষ্ট্র নেই। এছাড়া গত ডিসেম্বরে মহামারি করোনা শুরু হয়েছে চীনে। তালিকায় চীনও নেই।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাভি প্রধান শেঠ বার্কলে এক ভার্চুয়াল বৈঠকে বলেন, বিশ্বের সকল দেশের সাথেই কাজ করা কোভ্যাক্সের লক্ষ্য। তিনি আরো বলেন, সকল দেশের সাথে আমাদের আলোচনা চলছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।
ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেন, আমাদের এই উদ্যোগে বিশ্ব জনসংখ্যার দুই্ তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী দেশগুলো অংশ নিতে সম্মত হয়েছে।
কোভিড-১৯ কে নজিরবিহীন বিশ্ব সঙ্কট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সঙ্কট মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপও হতে হবে নজিরবিহীন। আধানম বলেন, হয় আমরা একসাথে ডুবব, না হয় সাঁতরে যাবো।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







