হেপাটাইটিস সংক্রমণ প্রতিরোধে সাবধানতা অবলম্বনের আহ্বান
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভাইরাল হেপাটাইটিস সংক্রমণ প্রতিরোধে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সবাইকে যথাযথ সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান।
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস, আর অপেক্ষা নয়’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
আবদুল হামিদ বলেন, মানবদেহে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারের রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক ধারণা না থাকায় এবং এ রোগে সময়মতো চিকিৎসা গ্রহণ না করায় দেশে লিভার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। লিভারের বিভিন্ন রোগের মধ্যে হেপাটাইটিস অন্যতম। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিরাপদ রক্ত সঞ্চালন ও মাদকাসক্তি হেপাটাইটিস বি ও সি ভাইরাস সংক্রমণের প্রধান কারণ।
হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্তদের পরিপূর্ণ চিকিৎসা পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শুধু সচেতনতার মাধ্যমে ভাইরাল হেপাটাইটিস বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই এসব রোগ সংক্রমণ প্রতিরোধে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, লিভারের বিভিন্ন রোগের চিকিৎসা ক্ষেত্রবিশেষে অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে থাকে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য শাখার মতো এসব রোগের আধুনিক ও উন্নত চিকিৎসাও বিকাশ লাভ করছে। বাংলাদেশেও এখন লিভার প্রতিস্থাপনসহ লিভারের বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
রাষ্ট্রপতি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
সূত্র: বাসস
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











