ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৩৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

হেরে গেলেন সেরেনা, উইম্বলডন চ্যাম্পিয়ন কের্বের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫৪ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

হেরে গেলেন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালের লড়াইয়ে যেভাবে ক্ষিপ্রতা দেখিয়েছিলেন অনেকেই মনে করেছিল ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিততে চলেছেন সেরেনা৷ শনিবার উইম্বলডন উইমেন সিঙ্গলসের ফাইনালে জার্মানির টেনিস তারকা এবং বিশ্বের প্রাক্তন নম্বর ১ কের্বেরের কাছে হেরে গেলেন সেরেনা।

 

সন্তান জন্ম দেওয়ার ঠিক দশ মাস পর তার দশম উইম্বলডন সিঙ্গলস ফাইনালে নেমে ছিলেন `সুপার মম`সেরেনা উইলিয়ামস। তবে শনিবার সুপার মম-এর খেতাব জেতা হল না। জার্মানির অ্যাঞ্জেলিক কের্বেরের কাছে ফাইনালে স্ট্রেট সেটে ৩-৬,৩-৬ হেরে গেলেন ২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্লামের মালকিন সেরেনা।

 

নিজের অষ্টম উইম্বলডন খেতাবটা জেতার জন্য পরের বার সেন্টার কোর্টে ফিরতে চান বলে জানিয়ে দিয়েছেন ৩৬ বছরের সুপার মম সেরেনা। টেনিসের ওপেন যুগে সেরেনা তৃতীয় খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি বয়সে কোনও গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার ফাইনালে খেলছিলেন।

 

৩৬ বছর ২৯২  দিন বয়সে উইম্বলডন ফাইনালে নেমে নজির গড়া সেরেনা হারায় অবশ্য কিছু বড় রেকর্ড হল না। মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড আপাতত স্পর্শ করা হল না সেরেনা। পাশাপাশি স্টেফি গ্রাফের ৭টি উইম্বলডন জয়ের রেকর্ড ভাঙা হল না সেরেনার। 

 


২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ি সেরেনাকে ৬-৩, ৬-৩ সেটে হারান বিশ্ব র‌্যাংকিয়ে ১ নম্বরে থাকা কের্বের৷ এই নিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়৷ ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি৷ প্রথমবারের জন্য উইম্বলডন জিতলেন কের্বের৷



অন্যদিকে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে শেষ হাসি হাসলেন ‘জোকার’৷ রাফায়েল নাদালকে পাঁচ সেটের লড়াইয়ে (৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮) অল ইংল্যান্ড ক্লাবে পুরুষ সিঙ্গলসের ফাইনালে পৌঁছালেন নোভাক জকোভিচ৷