হেলিকপ্টার ইলা নিয়ে কাজলের ফিরে আসা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫৪ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার
বলিউডের পরিচালক প্রদীপ সরকার পরিচালিত মা-ছেলের গল্প নিয়ে নির্মিত হয়েছে `হেলিকপ্টার ইলা`। আর বলিউডের এ ছবির হাত ধরেই আবার বড় পর্দায় কামব্যাক করছেন এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী কাজল।
এ নিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে ছবিটির পোস্টার শেয়ার করেন এই `দিলওয়ালে দুলহানাইয়া লে জায়েঙ্গে` তারকা। পোস্টারে দেখা যায় ছেলের পিঠের একপাশে ব্যাগ ঝুলছে, মাটিতে হাঁটু মুড়ে বসে একহাতে সুতো দিয়ে নিজের ছেলেকে ধরে রেখেছেন মা। না, কোনো শাস্তি নয়, আদরের সন্তানকে এমনভাবে সুতোয় ধরে রেখেছেন মা, যে সুতোর টান কখনোই আলগা হওয়ার নয়। ছেলেও মায়ের হাতের সুতোয় ঝুলছে আর নিশ্চিন্তে দুলছে।
ছবিতে কাজলের ছেলের চরিত্রে দেখা যাবে তরুণ বাঙালি অভিনেতা ঋদ্ধি সেনকে। এ ছাড়াও একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা টোটা রায়চৌধুরীকে। ছবিতে কাজল এবং ঋদ্ধির অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলে আশাবাদী পরিচালক।
শুধু মা-ছেলের গল্পই নয়, একজন সিঙ্গল মাদারের জার্নিও তুলে ধরা হয়েছে এ ছবিতে। ছেলে মানুষ করতে গিয়ে নিজেরে সব স্বপ্ন, ইচ্ছেকে বিসর্জন দিয়েছেন মা। এদিকে মায়ের জীবনটা শুধু তাকে নিয়েই কেটে যাক, এটা চায় না ছেলে। ছেলেকে সব সময় আগলে রাখতে চান মা। এই বেশি আগলাতে গিয়েই ছেলের কলেজে যাতায়াতও শুরু করেন মা। এমনকি ছেলের ব্যক্তিগত জীবনেও প্রবেশ করে মা। কিন্তু ছেলে আদৌ সেটা চায় না। এভাবেই এগিয়ে চলে ছবির কাহিনী।
ইলার চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে কাজল বলেন, একজন মা হিসেবে ইলার চরিত্রটির সঙ্গে কানেক্ট করতে পারি। ইলা তার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসে। ছেলেকে নিয়েই তার জীবন।
কাজল আরো বলেন, ছেলেরা যখন বড় হয়ে যায়, মায়েদের মনে হয় তাদের আর প্রয়োজন নেই। ছেলেরা বড় হয়ে গেলে তাদের সেই একরত্তি সন্তানকে নিয়ে মায়েদের মানসিকতা কী হয়? তাই ফুটিয়ে তোলা হয়েছে এ ছবিতে।
ছবিতে আবারও একবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা অজয় দেবগনকে। এ প্রসঙ্গে অজয় বলেন, মা-ছেলের সম্পর্কের টানাপড়েন দেখানো হয়েছে। একটা সুন্দর গল্প বলা হয়েছে, যে গল্পের মধ্যে সব বাবা-মা`ই নিজেদের খুঁজে পাবেন।
তথ্যসূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল