হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
মেসেজ লেখার সময় বানান ভুল কিংবা গুছিয়ে না লেখার ঝামেলায় হরহামেশাই পড়তে হয়। তাই হোয়াটসঅ্যাপ ফের তাদের ব্যবহারকারীর জন্য নিয়ে এলো নতুন ফিচার। এখন থেকে তারা অ্যাপের মধ্যে ‘মেটা এআই রাইটিং হেল্প’ ফিচারের সুবিধা নিতে পারবেন। এই ফিচার ব্যবহারকারীদের লিখতে সাহায্য করবে।
ফিচারটির মাধ্যমে কেউ চ্যাটে মেসেজ টাইপ করতে শুরু করলেই দেখা যাবে একটি ছোট পেন্সিল আইকন। সেখানে ট্যাপ করলেই মেটা এআই ব্যবহারকারীর লেখাকে গুছিয়ে দিতে তিন থেকে চারটি ভিন্ন স্টাইলের পরামর্শ দেবে। সেই সঙ্গে
বেছে নেওয়া যাবে প্রফেশনাল, মজাদার (ফানি), সহায়ক (সাপোর্টিভ) কিংবা শুধু বানান ও ব্যাকরণ সংশোধন (প্রুফরিড)।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধুমাত্র পরামর্শ দেবে; ব্যবহারকারীর মূল বার্তা সংরক্ষিত থাকবে না, ফলে গোপনীয়তা (প্রাইভেসি) থাকবে সম্পূর্ণ নিরাপদে।
কারা বেশি উপকৃত হবেন?
এই ফিচার বিশেষভাবে শিক্ষার্থী, অফিসকর্মী ও পেশাজীবীদের কাজে আসবে। শিক্ষককে ইমেইল লেখা হোক বা ক্লায়েন্টকে প্রফেশনাল মেসেজ পাঠানো– সবক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং মেসেজগুলোকে আরও অর্থবহ করে তুলবে।
কীভাবে ব্যবহার করবেন?
১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করুন।
২. যেকোনো চ্যাট খুলে বার্তা টাইপ করা শুরু করুন।
৩. টাইপ করার সময় টেক্সট বক্সে পেন্সিল আইকন দেখতে পাবেন।
৪. সেখানে ট্যাপ করলেই পছন্দ অনুযায়ী পরামর্শ পাবেন– প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা প্রুফরিড সংস্করণ।
৫. যেকোনো একটি বেছে নিয়ে মেসেজটি পাঠিয়ে দিন।
হোয়াটসঅ্যাপের এই এআই ফিচার লেখার সহকারী হিসেবে প্রযুক্তির দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করল, যা ভবিষ্যতে মেসেজ (বার্তা) লেখার ধরনই বদলে দিতে পারে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


