হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পের স্থান হবে জেলখানা: ভাতিজি মেরি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে উঠবেন জো বাইডেন। জানুয়ারির ২০ তারিখেই হোয়াইট হাউস ছাড়তে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ক্ষমতায় থাকতে এবং নির্বাচনে হার না মানতে শেষ চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে তার চেষ্টার ফল ট্রাম্প নিজেও বুঝে গিয়েছেন। এবার তার ভাতিজি মেরি ট্রাম্প জানালেন, হোয়াইট হাউস ছাড়ার পরই জেলখানায় যেতে হবে ট্রাম্পকে।
ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ ও প্রতারক বলেও আখ্যায়িত করেন মেরি ট্রাম্প। মেরি ট্রাম্প শনিবার বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই।
ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনো ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে যাচ্ছেন সে সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি।
গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছেন যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি। ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











