হোয়াইট হাউসে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হচ্ছেন কমলার স্বামী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে যখন প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস-প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তখন বিরল এক নজির গড়তে যাচ্ছেন তার স্বামী ডগ এমহফও। হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হচ্ছেন তিনি।
কমলা ও এমহফ ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। উভয়ের বয়স ৫৬ বছর। এটা ভারতীয় বংশোদ্ভূত মায়ের সন্তান কমলার প্রথম বিয়ে হলেও শ্বেতাঙ্গ এমহফের দ্বিতীয় বিয়ে। হোয়াইট হাউসের ইতিহাসে ভাইস-প্রেসিডেন্ট ও সেকেন্ড জেন্টলম্যান পদে প্রথম মিশ্র বর্ণের কোনো দম্পতিকে দেখা যাবে এবার।
স্ত্রী কমলা ভাইস-প্রেসিডেন্ট হওয়ায় এমহফের নতুন পরিচিতি হবে যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড হাসবেন্ড’, উপাধিটা ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হিসেবে বেশি পরিচিত। তবে এই দুয়ের মধ্যে এমহফ কোনটি বেছে নেবেন তা এখনো ঠিক করা হয়নি।
ঐতিহ্যগতভাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের স্বামী-স্ত্রীরা পারস্পরিক সমর্থন ও স্বাধীনতার একটি ভারসাম্য রক্ষা করে চলেন। কখনো কখনো নানা দাতব্য কাজে সম্পৃক্ত হন তারা।
এবারের নির্বাচনে এমহফকে কোনো সরাসরি কার্যক্রমে দেখা না গেলেও স্ত্রী কমলার প্রচারণায় তাকে ‘গোপন অস্ত্র’ হিসেবে কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি ছাড়াও প্রতিষ্ঠিত এক আইনজীবী তিনি। গণমাধ্যম, ক্রীড়া ও বিনোদন বিষয়ক আইনে বিশেষ পারদর্শিতা রয়েছে তার।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








