হোয়াইট হাউসের মর্যাদাপূর্ণ পদ হারাচ্ছেন ইভাঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টার পদ হারাবেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত এ পদে তার চাকরি থাকবে। এর আগে তিনি তার বাবার ট্রাম্প ফাউন্ডেশনের রিয়েল এস্টেট কোম্পানির সুপারভাইজারের দায়িত্ব পালন করতেন।
এ ছাড়া তিনি একটা পোশাকের নকশা করার ব্যবসায় যুক্ত ছিলেন। ট্রাম্পের রিয়্যালিটি শোর একজন বিচারকও ছিলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা।
তবে তার সবকিছুই ছিল ডোনাল্ড ট্রাম্প নির্ভর। যে কারণে প্রশ্ন উঠেছে বাবার পরাজয়ের পর কী হবে ইভাঙ্কার।
যদি ইভাঙ্কা তার বারা ট্রাম্প ফাউন্ডেশনে যান তাহলেও সেখানে নিশ্চয়তা থাকছে না। ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস ইতিমধ্যে ট্রাম্পের কর নিয়ে তদন্ত শুরু করেছে। এর আগে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে অনিয়ম ও অপরাধে যুক্ত থাকার অভিযোগে প্রতিবেদন প্রকাশ হয়।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিসও ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত করছে। ট্রাম্পের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল কোহেন কংগ্রেসে অভিযোগ তুলেছিলেন, উত্তর নিউ ইয়র্ক সিটিতে স্থাপিত ট্রাম্পের মালিকানাধীন সেভেন স্প্রিং স্টেট সম্পদের অতিরিক্ত মূল্য দেখিয়ে ব্যাংক ব্রণ ও ইন্স্যুরেন্স সুবিধা নিতে চেয়েছিল।
এ ছাড়া ইভাঙ্কার যে পোশাকের প্রতিষ্ঠান ছিল তা তিনি ২০১৮ জুলাইয়ে বন্ধ ঘোষণা করেন। এ ছাড়া ইভাঙ্কা ট্রাম্প রিয়্যালিটি শাতে অংশগ্রহণের কথা ভাবছেন বলে শোনা যাচ্ছে। তবে তা কতটা বাস্তবায়িত হবে তা ভবিষ্যতে জানা যাবে।
এ ছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ইভাঙ্কা রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। তিনি তার রাজনীতির নাম দিয়েছেন ‘ট্রাম্প-রিপাবলিকান’। এর বাইরে যুক্তরাষ্ট্রের সাধারণ বেকারদের তুলনায় ইভাঙ্কা আর তার স্বামী জেরাড কুশনারের রয়েছে অনেক সম্পদ। তাদের জীবন হয়তো অন্যদের মতো অভাবের মধ্যে কাটবে না।
-জেডসি
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার











