ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২:৫৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

হোয়াইটওয়াশ হয়ে দ. আফ্রিকা সফর শেষ করলো রুমানারা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩৩ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

হোয়াইটওয়াশ হয়ে দক্ষিন আফ্রিকা সিরিজ শেষ করলো রুমানাবাহিনী। ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে সালমা-জাহানারা-রুমানারা।

 

পাঁচ ম্যাচ ওয়ানডে আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। অনেক আশা ও প্রাপ্তির চিন্তা ছিল এ সিরিজকে ঘিরে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট যেন একেবারেই ভিন্ন। ওয়ানডে সিরিজে আগেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলার মেয়েরা। এ লজ্জা ঢাকার জন্য টি-টোয়েন্টি সিরিজ অন্তত ভাল কিছু দেওয়ার কথা। কিন্তু ব্যার্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা।

 

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে ২৩ রানের ব্যবধানে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচে বৃষ্টি হানা দেওয়ায় ম্যাচটি ৯ ওভারে নামিয়ে আনা হয়। নির্ধারিত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ৬৪ রান।

 

জবাবে, বাংলাদেশের মেয়েরা ৬ উইকেট হারিয়ে তোলে মাত্র ৪১ রান। প্রোটিয়া ওপেনার লিজেল লি ৯, সুনে লাস ৫ রানে বিদায় নেন। আরেক ওপেনার ব্রিসট ২৯ দলপতি ভ্যান নিকার্ক ১২ রান করেন। বাংলাদেশের সালমা খাতুন ২ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। ৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি ওপেনার শারমিন সুলতানা। ব্যক্তিগত ১ রানে বিদায় নেন মুর্শিদা খাতুন। ২ রান করে সাজঘরে ফেরেন ফারজানা হক। রুমানা ৬, নিগার সুলতানা ৩, ফাহিমা অপরাজিত ১০, জাহানারা ৩ আর পান্না ঘোষ অপরাজিত ২ রান করেন। দক্ষিণ আফ্রিকার খাকা তিনটি, ক্যাপ দুটি উইকেট তুলে নেন।

 

এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৯০ রানে জিতে যে চরম আশার সঞ্চারণ করেছিল তা গুড়েবালি হয়ে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের লজ্জাজনক হারের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর সমাপ্ত করল। প্রাপ্তির সমীকরণে শূন্য ছাড়া আর কিছ্ইু রইলনা।