১ সপ্তাহে স্বর্ণের দাম সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। গত ১ সপ্তাহের মধ্যে তা সর্বনিম্নে নেমে গেছে। বৈশ্বিক বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯২৬ ডলার ২১ সেন্টে।
একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৭ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৫২ ডলার ৬০ সেন্টে।
এরই মধ্যে অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে বহু মাসের মধ্যে উচ্চতায় পৌঁছেছে নিরাপদ আশ্রয় ডলার। বৈশ্বিক, বিশেষ করে চীন ও ইউরো অঞ্চলে প্রবৃদ্ধি সম্পর্কে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। তাতে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, বৈশ্বিক বন্ড ইল্ড ব্যাপক ঊর্ধ্বগামী হয়েছে। বিশ্বব্যাপী প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকট হয়েছে। ফলে বিনিয়োগকারীরা মার্কিন কারেন্সি ডলারের দিকে ঝুঁকেছেন। এতে দর হারিয়েছে বুলিয়ন।
একই কর্মদিবসে রুপার দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩ ডলার ৫৩ সেন্টে। দৈনিক ভিত্তিতে গত ১ মাসের মধ্যে যা সর্বোচ্চ পতন।
গুরুত্বপূর্ণ ধাতু প্লাটিনামের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দর দাঁড়িয়েছে ৯২৯ ডলার ৫৪ সেন্টে। মূল্যবান ধাতু পালাডিয়ামের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১২১৪ ডলার ৪৫ সেন্টে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







