ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২৩:৩০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

১১৮ বছরে পা রাখলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৩ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছেন জাপানের কেনে তানাকা। শনিবার তিনি ১১৮ বছরে পা দিয়েছেন। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে নিউজ জানিয়েছে, তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুকুওকায় ১১৮তম জন্মদিন উদাযপন করছেন। সেখানেই তিনি বাস করেন।

তিনি তার জন্মদিনে হাততালি দিয়ে উদযাপন করেন। তানাকা বলেন যে, তিনি ১২০ বছর পর্যন্ত সুস্থ থাকার পরিকল্পনা করছেন।

এই বয়সেও সুস্থ আছেন তানাকা। তিনি দিনে তিনবার খান এবং ব্যায়াম করেন। যদিও কোভিড-১৯ এর কারণে আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ কমে গেছে।

-জেডসি