ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:২৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১২ শিক্ষার্থী পেলেন সিতারা পারভীন পুরস্কার

আপডেট: ০১:৫৬ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার

tbIpFfw8NmDk স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : বিএসএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিএসএস সম্মান ১২ শিক্ষার্থী পেল অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার। অনুষ্ঠানে স্মারক বক্তৃতায় বিশিষ্ট নাট্যজন আলী যাকের নাটকের গুরুত্ব তুলে ধরে বলেন, নাটক আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নাটকের আজকের যে অবস্থা সে অবস্থার উন্নতি আমাদেরই করতে হবে। দেশীয় নাটককে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে, তবেই তারা উন্নতি করতে পারবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে জানতে হবে। তাহলেই নিজেদের লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। VUuMvjTUVGqd এবারের বৃত্তিপ্রাপ্তরা হলেন জেনিনা ইসলাম আবির, রুম্মান শিকদার, নাজমা আক্তার, নিশাত পারভেজ, মৌসুমী খাতুন, ছোটন দেবনাথ, তৌফিক আজিজ, সহিবুর রহমান, ফারজানা আক্তার, ফারহানা জিয়াসমিন, মুশফেকা ইসলাম ও শরীফা উম্মে শিরিনা। এ বিভাগের অধ্যাপক এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদের কন্যা ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২০০৬ সাল থেকে সিতারা পারভীনের পরিবার প্রতি বছর কৃতি শিক্ষার্থীদের এই পুরস্কার দিয়ে আসছে।  

এই বিভাগের জনপ্রিয়