১৪-দলের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
দীর্ঘ তিন বছর পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন জোট প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জোটের শরিক দলের গুরুত্বপূর্ণ নেতা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা, বিএনপিসহ সরকারবিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা এবং কর্মকৌশল নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। একইসাথে শরিকদলের ক্ষোভ প্রশমনও এই সভার অন্যতম উদ্দেশ্য বলে জানা যায়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন পর্যন্ত মন্ত্রিসভায় স্থান দেয়া হয়নি ১৪-দলীয় জোটের শরিক দলের নেতাদের। একই সঙ্গে জোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকও করা হয়নি গত তিন বছরে। জোট প্রধান দলের একলা চলো নীতিতে ক্ষুব্ধ শরিকরা।
এ নিয়ে জোটের শরিকদের কেউ কেউ বিভিন্ন সময় প্রকাশ্যে আওয়ামী লীগের সমালোচনাও করেছেন। আবার ‘আওয়ামী লীগের একলা চলো’ নীতির সমালোচনা করে জোট প্রধানের সাক্ষাৎ চেয়ে আসছিলেন ১৪-দলীয় জোট শরিকরা। জোটের ভিতরে দূরত্ব কমাতেই আগামীকাল মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, মঙ্গলবার জোটের শরিক নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




