ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

১৪ দিনের শিশুর গলায় সেফটিপিন, প্রাণ বাঁচাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

মুম্বাই পুলিশের কনস্টেবল এস কোলেকার।

মুম্বাই পুলিশের কনস্টেবল এস কোলেকার।

সম্প্রতি মুম্বইয়ে ১৪ দিনে বয়সের এক শিশু একটি সেফটিপিন গিলে ফেলে। ফলে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার মা-বাবা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিন্তু গাড়ি পাচ্ছিলেন না গন্তব্যে পৌঁছনোর জন্য।

শিশুটির বাবা-মায়ের যখন কিংকর্তব্যবিমূঢ় অবস্থা, তখন ত্রাতা হয়ে দেখা দেন মুম্বাই পুলিশের কনস্টেবল এস কোলেকার। ওই সময় তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন। শিশুটির বাবা-মাকে দেখে বুঝতে পারেন, কিছু একটা বিপদ ঘটেছে। সামনে এসে জানতে পারেন ঘটনা।

সেই মুহূর্তে শিশুটিকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাওয়া যাচ্ছিল না। অবশেষে কোলেকার নিজের গাড়িতে করেই সামনের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান তাদের। সেখানে দ্রুত চিকিৎসা শুরু হয় শিশুটির। প্রাণে বেঁচে যায় ছোট্ট শিশুটি।

মুম্বাই পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে। সঙ্গে কনস্টেবল কোলেকারের ছবি। কোলেকারের এমন ভূমিকার প্রশংসা করতে কার্পণ্য করেননি কেউ।