১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি-আগারগাঁও অংশে চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল পথ। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশ আগামী বছরের ডিসেম্বরে চালুর জন্য প্রস্তুতি চলছে। এখন চলছে উড়াল রেলপথে ট্রেনের পরীক্ষামূলক (পারফরম্যান্স টেস্ট) চলাচল। তারই অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করা হবে।
শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা আগেই পরিকল্পনা করেছিলাম, চলতি ডিসেম্বর মাসের প্রথম পক্ষের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট পরিচালনা করবে। আমরা এখনো তারিখ চূড়ান্ত করিনি, দুই-একদিনের মধ্যে তারিখ চূড়ান্ত হবে। তখন আমরা গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়ে দেবো।
তিনি আরও বলেন, তবে এটা ঠিক আমরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল পরিচালনা করব। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা পরিকল্পনা অনুযায়ী গত ২৯ নভেম্বর দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ এর কাছে ৬ নম্বর স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করেছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে নিতে চাই।
গত ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বরের কাছে ৬ নম্বর রেলস্টেশন পর্যন্ত ছয় বগির একটি ট্রেন চালানো হয়। ওই দিন দুপুর ১টার দিকে মেট্রোরেলের এ অংশে ট্রেন পরিচালনা করা হয়। ট্রেনের গতি ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ওইদিন দ্বিতীয়বার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল পথে ট্রেন চালানো হয়। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ট্রেনের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিয়াবাড়ি থেকে রওনা দেওয়ার পর প্রতিটি স্টেশনে ট্রেনটি থেমেছে ১০ থেকে ১২ মিনিট। মিরপুরের অনেক ভবন থেকে ট্রেন চলাচলের দৃশ্য উপভোগ করেন উৎসুক মানুষ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



