১৫ দিন আগে নিখোঁজ নারীর পুঁতে রাখা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার
অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৫ দিন আগে নিখোঁজ হওয়া মিনু আক্তার (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে র্যাব-১১। আজ শুক্রবার সকালে সোনারগাঁও থানাধীন মুনজিলখোলা এলাকা থেকে তার লাশের সন্ধান পাওয়া যায়।
থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে র্যাব-১১ এ ঘটনায় অভিযান চালিয়ে তার সাবেক স্বামীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মিনুর লাশ উদ্ধারে অভিযানে নামে র্যাব। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মিনু আক্তার। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে তার মা মনোয়ারা বেগম ২৩ মে সোনারগাঁও থানায় একটি জিডি করেন।
এরপরই নিখোঁজ মিনুর সন্ধানে অভিযানে নামে পুলিশ। কিন্তু মিনুর কোনো সন্ধান না পেয়ে পরে অভিযোগটি র্যাব-১১ এর কাছে হস্তান্তর করে পুলিশ।
পরে র্যাব জিডির তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে মিনুর সাবেক স্বামী জুনায়েদকে (৪৫)আটক করে।
পরে তার দেওয়া তথ্য মতে, সোনারগাঁও থানাধীন মুনজিলখোলা এলাকায় বিলের মাঝখানে উঁচু একটি জায়গা থেকে মিনুর পুঁতে রাখা লাশ উদ্ধার করে র্যাব।
র্যাব-১১ এর সিও’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তবে, পারিবারিক কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী