ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১২:১৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী

১৫ দিনের ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার

মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ থেকে ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে বেড়েছে ১ হাজার ৩শ’ ৯৯ টাকা থেকে ৮শ’ ৭৫ টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।


এর আগে গত বছর ২৫ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, বুধবার (১০ জানুয়ারি) ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার ৭৩৮ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৪৯ হাজার ৩শ’ ৩৯ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৪০৬ টাকা। বর্তমান দাম রয়েছে ৪৭ হাজার ১শ’ ২৩ টাকা।

পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি দর নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ১৫৭ টাকা। বাজারে এ মানের স্বর্ণের দাম রয়েছে ৪১ হাজার ৮৭৪ টাকা। ২১ এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।