১৫০ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
১৫৩ দেশ ভ্রমণের বেকর্ড গড়া নাজমুন নাহার তার প্রতিক্রিয়ায় বলেন, ইন্ডিয়ান ওশান অতিক্রম করে বিমানটি তখন আকাশে, আমি জানালা দিয়ে তাকিয়ে দেখছি নীলসমুদ্র ছুঁয়ে গেছে ঘাড় সবুজ একখণ্ড ভূমিকে। গভীর সমুদ্রের পেটের ভেতর সবুজ ঘেরা পাহাড়ি এ লীলাভূমি আমাকে মুগ্ধ নয়নে হাতছানি দিয়ে ডেকেছে তার এ অপরূপ বৈচিত্র্যকে ছুঁয়ে দিতে। বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে আমি ছুঁয়ে দিলাম আমার বিশ্বভ্রমণের ১৫৩তম দেশ মরিশাসের মাটি। আমার জীবনে বড় বড় অ্যাডভেঞ্চার পার হয়ে আসা সবটুকু শক্তি আর আত্মবিশ্বাসকে এক করে আমি বিশ্বের বাকি দেশে বাংলাদেশের পতাকা নিয়ে যাওয়ার স্বপ্ন আঁকি। এ বিশাল পৃথিবীতে আমি মুক্ত বিহঙ্গের মতো স্বপ্ন দেখতে দেখতে উড়ে বেড়াই।
তিনি আরও বলেন, ইরাক, সান মারিনো এবং মরিশাস সত্যি মুগ্ধ হওয়ার মতো অপূর্ব ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রকৃতির দেশ। মরিশাস যেন এক ইন্ডিয়ান ওশান এর মধ্যে এক স্বর্গ পুরের দেশ।
নাজমুন নাহার ৬ অক্টোবর ২০২১ বাংলাদেশের পতাকা হাতে বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে বিশ্বভ্রমণের এক অবিস্মরণীয় মাইলফলক সৃষ্টি করেন আফ্রিকার দেশ সাওটোমে ও প্রিন্সিপ ভ্রমণের মাধ্যমে।
তারপর ৩১ জানুয়ারি ২০২২ বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের সৌজন্যে নাজমুন নাহার ৫টি দেশ ভ্রমণের উদ্দেশে রওনা হন। করোনাকালীন কঠিন সময়ের মধ্যেও তিনি ১৫১তম দেশ হিসেবে ইরাক এবং ২৩ ফেব্রুয়ারি ১৫২তম দেশ হিসেবে রিপাবলিক অব সান মারিনো ভ্রমণ করেন।
এ বছরের শুরুর দিকে ইরাক সফরের মাধ্যমে শুরু হয় নাজমুন নাহারের এবারের অভিযাত্রা। তিনি ইরাকের বিভিন্ন দর্শনীয় স্থান এরবিল থেকে সোরান, বেখাল জলপ্রপাত, লালিশ, দুহোক, রাওয়ানদুজ ক্যানিয়ন, রোড গ্রাফিতি, হালগার্ড পর্বত, জোরাগভান উপত্যকা পর্যন্ত তিনি সফর করেছিলেন।
ইরাকের বিভিন্ন প্রদেশ ও দর্শনীয় স্থানে বিভিন্ন ধরনের সিকিউরিটি জটিলতা থাকা সত্ত্বেও তিনি সেটাকে ম্যানেজ করে ইরাকের কুর্দিস্তান প্রদেশের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে ভ্রমণ করেন। সুমেরীয় ও মেসোপটিয়াম সভ্যতার দেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মাঝে তুলে ধরেছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
এ ছাড়া তিনি রিপাবলিক অব সান মারিনোতে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন। দুর্গের টাওয়ার, মধ্যযুগীয় বাজার, অলিম্পিক স্টেডিয়াম, রোকা গুয়াইতা এবং টোরে সেস্তা ভঢ়ড়দুর্গ টাওয়ার, সান পাওলো অ্যাপোস্টলো চার্চ, মাউন্ট টাইটানোর টাওয়ারের শীর্ষ থেকে অত্যাশ্চর্য দৃশ্য অবলোকন করেন যা ডালমাশিয়ান উপকূল পর্যন্ত প্রসারিত ছিল।
তারপর নাজমুন তার অভিযাত্রা শুরু করেন উত্তর মরিশাসের গ্র্যান্ড বে, পোর্ট লুইস, বেলে মার, ফ্লিক অন ফ্লাক, ইলোশেফ, ব্ল্যাক রিভার, মসুসে বে, ১৮ শতকের রামগুলাম বোটানিক্যাল গার্ডেন চলছে তার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করা এবং বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সে সব বিখ্যাত জায়গাগুলোর মধ্যে তুলে ধরা।
বাংলাদেশের পতাকা বহনের পাশাপাশি তিনি বহন করছেন নো ওয়ার অ্যান্ড পিস, সেভ দ্য প্ল্যানেট, স্টপ চাইল্ড ম্যারেজ, স্টপ সাইবার বুলিংসহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৃথিবীতে। নাজমুন বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রেখে এভাবেই গৌরবের সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিশ্ববাসীর কাছে! তিনি ভ্রমণ করবেন বিশ্বের প্রতিটি দেশ।
২০০০ সলে ভারতের ভুপালের পাঁচমারিতে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে তার প্রথম বিশ্ব ভ্রমণের সূচনা হয়। ১ জুন ২০১৮ সালে ১০০তম দেশ ভ্রমণের মাইলফলক সৃষ্টি করেন জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর। দেশে-বিদেশে তিনি পেয়েছেন বহু সম্মাননা।
একজন আলোকিত নারী নাজমুন নাহার বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রেখে এভাবে এগিয়ে যাক পৃথিবীর দেশে দেশে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



