১৬ বছরেই মিলবে জাতীয় পরিচয়পত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ৮ জুলাই ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে ১৬ বছর বয়সীরাও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাউনলোড করে নিতে পারবে। ১৮ বছরের নিচের বয়সীদের এনআইডি দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান।
তিনি বলেন, ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল। তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবে।
জানা যায়, যারা এরই মধ্যে তথ্য দিয়েছেন তারা ছাড়াও যাদের বয়স ১৬ হয়েছে তারাও অনলাইনেই আবেদন করে তথ্য দিতে পারবেন। এ ক্ষেত্রে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স) নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন। যাঁরা নতুন ভোটার হয়েছেন তাঁদের এনআইডি অনলাইনে আগে থেকেই দিচ্ছে নির্বাচন কমিশন। এখন ১৬ ও ১৭ বছর বয়সীরাও এই সুযোগ পাবে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









